Thursday, December 31, 2009

আংশিক চদ্রগ্রহণ




আজ রাত ১২ টা ২৪ মিনিট থেকে ১ টা ২১ মিনিট পর্যন্ত্য আংশিক চন্দ্রগ্রহণ হবে।ভারতের দক্ষিণ অংশ থেকে এই গ্রহণ দেখা যাবে।

বিজ্জ্ঞানীরা এই গ্রহনের কারন হিসেবে জানান, প্ররতিবীর ছায়া চাঁদের কিশু অংশের ওপর প্রবে।ফলে ফলে চাঁদের অল্পাংশ অন্ধকারে ধেকে যাওয়ায় এই গ্রহন হবে।

প্রণব মূখার্জীর সাথে বৈঠক করলেন কংগ্রেস বিধায়করা




আজ অর্থমন্ত্রী তথা পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি প্রণব মুখোপাধ্যায়ের সাথে বৈঠক করলেন কংগ্রেস বিধায়করা। বৈঠকের কারণ হিসেবে জানা গেছে, তৃণমূল কংগ্রেস কোন উন্নয়ণ মূলক কাজ করতে দিচ্ছে না।

অভিযোগ তৃণমূল কংগ্রেস দল ভাঙিয়ে নিয়ে যাওয়ার চেষ্ঠা করছে কংগ্রেস কর্মী-সমর্থকদের। প্রনব বাবু আশ্বাস দিয়েছেন বিষয়টি খতিয়ে দেখবেন।

নিউজিল্যান্ডে বর্ষবরণ






নিউজিল্যান্ড ২০০৯ সালকে বিদায় জানিয়ে নতূন বছর ২০১০ কে স্বাগত জানালো। আজ নিউজিল্যান্ডের অকল্যান্ডে বর্ষবরণের জন্য এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়।আলোর রোশনায় গোটা শহর সেজে ওঠে। প্রচুর মানুষের সমাগম হয়। সকলে সাদরে ২০১০ সালকে স্বাগত আনান।

ইডেনে বিদ্যুত বিভ্রাট নিয়ে সিএবি-কলকাতা পুলিশ চাপান উতোর চলছে





ইডেনে আলো নিভে যাওয়া নিয়ে কলকাতা পুলিশ ও সিইএসসি যে তদন্ত করছিলো তা নিয়ে আজো সিএবি-কলকাতা পুলিশ চাপান উতোর চলছে। এ বিষয়ে কলকাতার পুলিশ কমিশনার গৌতম মোহন চক্রবর্তী বলেন- সিএবি প্রসি্ডেন্ট ডালমিয়া ইডেনে আলো নিভে যাওয়ার ব্যাপারে অসত্য তথ্য দিয়েছেন।

পূর্তমন্ত্রী ক্ষিতি গোস্বামী সংবাদ মাধ্যমকে জানান, এই ঘটনায় শেষ কথা বলবে পশ্চিমবঙ্গের ক্রীড়া দফতর। সিএবি-কলকাতা পুলিশ চাপান উতোরের মাধ্যমে কোন সমধান সূত্র মিলবে না।

ডালমিয়া সংবাদ মাধ্যমকে জানান, এবার থেকে ইডেনের ম্যাচে ১৬ টি জেনারেটর ভাড়া নেওয়া হবে। এছাড়া অন্য ব্যবস্থা হিসেবে সিইএসসইর লাইন রাখা হবে।


তৃনমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় এক বেসরকারী টিভি চ্যানেলকে জানান, পুলিশ কমিশনার রাজনৈতিক মদতপূষ্ট। তিনি সঠিকভাবে তদন্ত করছেন না।

Wednesday, December 30, 2009

ঝাড়্গ্রামে রেল লাইন উপড়ে ও তিনটি ট্রাক আগুন দিয়ে পুড়িয়ে দিল মাওবাদীরা



গতকাল ঝাড়্গ্রাম থেকে খাটখুরা ষেশনের মাঝে রেল লাইন উপড়ে দিলো মাওবাদীরা। এরফলে হাওড়া-টাটা নগর লাইনে ট্রেন চলাচল কাল রাত থেকে আজ সকাল ৮টা পর্যন্ত্য ব্যহত হয়।বাতিল করা হয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রেন। বিভিন্ন ষ্টেশনে আটকে যায় ্সম্বলপুর, বোম্বে মেল সহ বিভিন্ন ট্রেন।

এদিকে আজ সকালে ঝাড়্গ্রামের কাছে লোধাসুলিতে ৩ টি মালবাহী ট্রাকে আগুন লাগিয়ে দেয় জনসাধারণের কমিটি ও মাওবাদীরা।কারণ, ট্রাক গুলি জনসাধারণের কমিটির ডাকা বনধ না মেনে চলাচল করেছিলো।

নিহত কংগ্রেস কর্মী বাপী চৌধুরির বাড়ীর লোকজন মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন



হাবরায় রক্তদান শিবিরে দুষ্কৃতিদের গুলিতে নিহত বাপী চৌধুরির বাড়ীর লোকজন আজ মহাকরণে এসেছিলেন। তারা মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য্যর সাথে দেখা করেন।বেশ কিছুক্ষণ তাদের সাথে কথা বলেন মুখ্যম্নন্ত্রী।মূলত বাপী চৌধুরির হত্যার জন্য যারা দায়ী, তাদের তাড়াতাড়ি খুঁজে বের করে শাস্তি দিতে হবে- এই দাবী নিয়েই তারা মুখ্যম্নন্ত্রীর সাথে দেখা করেন।

বাপী চৌধুরির বাড়ীর তরফে তার স্ত্রী, কন্যা ও অন্যান্য সদস্যরা মহাকরণে আসেন। সংবাদ ্মাধ্যমকে তারা জানান, তাঁদের সাথে মুখ্যম্নন্ত্রীর কথা হয়েছে। মুখ্যম্নন্ত্রী তাদের আশ্বাস দিয়েছেন যে, যত তাড়াতাড়ি সম্ভব আসল দোষীদের চিহ্ণিত করে শাস্তির ব্যবস্থা করা হবে। এ ব্যাপারে কোন দল বা রং বিচার করা হবে না।

মহাকরণে মুখ্যম্নন্ত্রীর সাথে দেখা করে বাপী চৌধুরির বাড়ীর লোকজন ফিরে গেছেন।

বাংলার জন্য ৬ টি নতূন ট্রেনের শুভ সূচনা করলেন রেলমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়






খ্রীশ মাস ও ইংরাজী নববর্ষের উপহার হিসেবে পশিমবঙ্গের জন্য পূর্ব ঘোষিত ৬ টি নতূন ট্রেনের শুভ যাত্রার সুচনা করা হল ভারতীয় রেল দপরের পক্ষ থেকে। ট্রেন গুলির সূচনা করলেন রেলমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।এই ট্রনগুলি হল- হাওড়া-দিল্লী যুবা এক্সপ্রেস, হাওড়া-বেঙ্গালুরু দূরন্ত এক্সপ্রেস, হাওড়া-পুরিলিয়া ট্রেন,শিয়ালদা-সমপরক্রান্তি এক্সপ্রেসের অম্ররতসর পর্যন্ত যাত্রার সুচনা ইত্যাদি। এই অনুষ্ঠান গুলিতে হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সৌগত রায়, মুকুল রায়, সুলতান আহমেদ, শিশির অধিকারী, সি এম জাটুয়া, দীনেশ ত্রিবেদী, সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়, রেলের উচ্চপদস্থ কর্তারা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তি বর্গ।প্রত্যেকেই ফ্ল্যাগ অফ করে ট্রেন গুলির শুভযাত্রার সূচনা করেন।

রেলমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন, রেলের উন্নতির জন্য জাপানী সাহায্য নেওয়ার জন্য কথা চলছে। খুব শীঘ্রই বুলেট ট্রেনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।এতে জাপানী প্রযুক্তির সাহায্য পাওয়া যাবে।রেলের উন্নতির জন্য কেন্দ্রীয় সরকার ২৮ কোটি টাকা দেবে, যা রেলের বিভিন্ন উন্নয়ণ প্রকল্পে ব্যভার হবে।

Tuesday, December 29, 2009

ধর্মতলার মেট্রো চ্যানেলে তৃণমূল ও সিটুর সমাবেশ নিয়ে জটিলতা






ধর্মতলার মেট্রো চ্যানেলে সিঙ্গুরের অনিচ্ছুক চাষীদের জমি ফেরত দেওয়ার দাবীতে তৃণমূলনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের ২৬ দিনের অনশন কর্মসূচির তিন বছর পূর্তি উপল্কখ্যে পাঁচদিন ব্যাপী যে সমাবেশ হওয়ার কথা তা এখন জটিলতার মুখে। কারণ, সেই একই সময়ে সিটুর সমাবেশ হবে।

পুলিশের তরফে জানানো হয়েছে,সমাবেশের জন্য সিটু প্রায় দু-মাস আগে অনুমতি নিয়েছে। তাই তৃণমূলের সমাবেশকে ২ দিনের অনুমতি দেওয়া হয়েছে।

তৃণমূলের তরফে জানানো হয়, ৫ দিনের বদলে দু-দিনের অনুমতি মিলেছে। এই সমাবেশকে মা-মাটি-মানুষের সমাবেশ বলা হয়েছে।

সিটু নেতা শ্যামল চক্রবর্তী বলেন-‘তৃণমূল জোর করে অনুমতি আদায়ের চেষ্ঠা করছে। যা সম্পূর্ন বাআইনি। তারা নেকদিন আগেই অনুমতি নিয়ে সমাবেশ করছেন’।



সদ্যোজাত নিখোঁজ কলকাতার মেডিক্যাল কলেজ থেকে গত ৬ মাস ধরে, মেলেনি সদুত্তর




মেডিক্যাল কলেজ থেকে গত ৬ মাস ধরে নিখোঁজ এক সদ্যোজাত। ২০০৯ সালের জুলাই মাস থেকে নিখোঁজ সদ্যোজাত। বহুবার এ ব্যাপারে কর্তৃপক্ষকে জানিয়ে কোন সদুত্তর মেলেনি বলে জানান সদ্যোজাতর দিদা । সংবাদ মাদ্যমকে তিনি জানান, বহুবার হাসপাতালের ওয়ার্ড মাস্টারের কাছে দরবার করেছেন, কিন্তু কোন আশার আলো দিতে পারেননি।

মেডিক্যাল কলেজের সুপার সিদ্ধার্থ চক্রবর্তী সংবাদ মাধ্যমকে জাজান-‘ঘটনাটি যখন ঘটে তখন তিনি এই হাসপাতালের সুপারের দায়িত্বে ছিলেন না । এই ঘটনায় তিনি পুরোপুরি হতবাক। এব্যাপারে তদন্ত করার জন্য একটি তদন্ত কমিতি গঠন করা হয়েছে।কমিতি তদন্ত করে খুব শীঘ্রই রিপোর্ট জমা দেবে’।

সরকারী হাসপাতালে শিশু পাচারের ঘটনা দীর্ঘদিনের অভযোগ । এ ঘটনা তারই প্রমাণ দিলো আমাদের।

পুলকারকে অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের


নতুন বছরের জানুয়ারী মাস থেকে সারা পশ্চিমবঙ্গ তথা কলকাতার বিভিন্ন অংশে চলা পুলকারগুলিকে পারমিট দিয়ে অনুমোদন দিতে চলেছে রাজ্য পরিবহণ দফতর।আজ মহাকরনে একথা জানান পরিবহণ মন্ত্রী রঞ্জিত কুন্ডু। পুলকার গুলি প্রধানত বাচ্চাদের স্কুলে নিয়ে যাতায়াতের কাজ করে থাকে। এই পারমিটের দাবী নিয়ে দীর্ঘদিন সরব ছিলেন পুলকার সংগঠন ও মালিকরা। এবার তাদের দাবী মিটতে চলেছে।

তবে পরিবহন দফতর সূত্রে জানানো হয়েছে, মারুতি ভ্যান গাড়ীকে পুলকারের অনুমোদন দেওয়া হবে না। আবেদন করার মাধ্যমে শর্তসাপেক্ষে অনুমোদন দেওয়া হবে। এছাড়া পুলকার গুলির গায়ে লোগো লাগাতে হবে। পুলকারের মধ্যে পানীয় জলের ব্যবস্থা রাখত এবং রাখতে হবে ফার্স্টএড বক্স।তবে মিলবে অনুমোদন।

একারনে বেশ সমস্যায় মারুতি গাড়ির পুলকার মালিকরা। কারণ, রাজ্য সহ কলকাতায় বেশীর ভাগ পুলকারই মারুতি ভ্যান।

Monday, December 28, 2009

গান্ধীর পথেই কোঁয়ার, চাপে রাখলেন রাজ্যকে




আগের রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধীর পথেই হাঁটলেন বর্তমানে পশ্চিমবঙ্গের অস্থায়ী রাজ্যপাল দেবানন্দ কুঁয়ার । তিনি বিহারের পূর্ণ দায়িত্বপ্রাপ্ত রাজ্যপাল। আজ রাজভবনের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, শীতকালেও বিদ্যুত সাশ্রয়ের জন্য প্রতিদিন ২ ঘন্টার জন্য রাজভবনকে নিষ্প্রদীপ রাখা হবে।

এর আগে প্রাক্তণ রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী গ্রিষ্মকালে বিদ্যুত সাশ্রয়ের জন্য প্রতিদিন রুটিনমাফিক ২ ঘন্টার জন্য রাজভবন নিষ্প্রদীপ রাখার নির্দেশ জারি করেন।সুতরাং, গান্ধীর পথেই হাঁটলেন বর্তমানে পশ্চিমবঙ্গের অস্থায়ী রাজ্যপাল দেবানন্দ কুঁয়ার ।এ কারণে একটু চাপে ফেলে দিলেন রাজ্যকে।

তবে রাজ্যপাল কুঁয়ার বলেন, স্বেচ্ছায় লোন্ডশেডিং কোনো সমাধান নয়।বিদ্যুত উতপাদনের ওপরে জোর দিতে হবে, তবেই মিলবে সমাধান সূত্র।

কংগ্রেসের ডাকে ২৪ ঘন্টা শান্তিপুর বনধ


গতকাল নদিয়ার শান্তিপূরে একটি স্কুলের পরিচালন সমিতির নির্বাচনকে ঘিরে কংগ্রেসের কর্মীদের ওপর হামলা চালায় দুষ্কৃতিরা। কংগ্রেস নেতৃত্ব মনে করছেন এই আক্রমনের পেছনে সিপিএমের হাত রয়েছে। এই ঘটনায় কংগ্রেসের বেশ কয়েকজন কর্মী-সমর্থক আহত হন।সেই কারণে আজ ২৪ ঘন্টার শান্তিপুর বনধ ডাকে কংগ্রেস।আজ সকাল থেকে শান্তিপুরে পালিত হচ্ছে বনধ।এলাকার দোকান-পাট, বাজার সম্পূর্ণ বন্ধ থাকে। রাস্তায় যানবাহন খুবি কম চলেছে।

আজ ভারতীয় জাতীয় কংগ্রেসের ১২৫তম বছর পূর্তি দিবস





ভারতের রাজনৈতিক ইতিহাসে জাতীয় কংগ্রেস একটি প্রাচীনতম দল। আজ ১২৫তম বছর পূর্ন করল তারা। দিল্লীর কোটলা রোডে আজ জাতীয় কংগ্রেসের একটি কার্যালয়ের উদবোধন করা হয়। উদবোধন করেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী এবং অন্যান্য বিশিষ্ট নেতা ও নেত্রীবৃন্দ।

আজ এই দিনটি সারা ভারতবর্ষে সাড়ম্বড়ে পালিত হয়। বিভিন্ন রাজ্য,প্রদেশ, জেলা ও ব্লকস্তরে জাতীয় কংগ্রেসের পতাকা উত্তোলনসহ, স্বেচ্ছায় রক্তদান শিবির, বসে আঁকো প্রতিযোগিতা, দুঃস্থদের বস্ত্র প্রদান, গরীব মেধাবী শিক্ষার্থীদের বই প্রদানের ব্যবস্থাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ শোকের মহরম






আজ শোকের মহরম।ভি এন এন বাংলার তরফ থেকে সমস্ত মুসলিম সম্প্রদায় ভূক্ত মানুষকে অসংখ্য শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা রইলো।

সেই উপল্কখ্যে সারা ভারতবর্ষে পালিত হচ্ছে এই মহরম। পিছিয়ে নেই কলকাতাও। কলকাতার কারবালার যুদ্ধে নিহত হাসান ও হুসেনের স্মৃতির উদ্দেশ্যে সিয়া সম্প্রদায় ভূক্ত মুসলিমরা বিভিন্ন অঞ্চলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত্য শোকের শোভাযাত্রা করেছেন। সেই কারণে সারা দেশে তথা কলকাতাতেও পুলিশের তরফে কড়া সতর্কতা জারি করা হয়।যাতে কোন রকম অপ্রিতিকর ঘটনা না ঘটে।

কলকাতার শিয়ালদা, টালিগঞ্জ, বেলেঘাটা অঞ্চলে আজ সকাল থেকে শহর ও শহরতলির বিভিন্ন অংশ থেকে সংখ্যালঘু মানুষরা জমায়েত হন।তারপর তারা মিছিল বার করে বিভিন্ন অঞ্চল ঘোরেনতার সাথে তারা লাঠি ও তলোয়ারসহ বিভিন্ন অস্ত্রের কসরত দেখান।আজকের এই ছুটির শহর ছিলো জমজমাট।তাকে ঘিরে বিভিন্ন ধর্মের মানুষের সমাগম ঘটে।

Saturday, December 26, 2009

সিঙ্গুরের জমি নিয়ে মুখ্যসচিব ও টাটা বৈঠক






সিঙ্গুরের জমি ফেরতের ব্যাপারে আজ টাটা কর্তৃপক্ষ ও রাজ্য সরকারের মধ্যে আলোচনা শুরু হলো।বৈঠকে রাজ্যের তরফে মুখ্যসচিব অশোক মোহন চক্রবর্তী উপস্থিত ছিলেন।আজ মহাকরণে তিনি জানান, টাটার সঙ্গে আলোচনা আশানুরুপ হয়েছে।খুব শীঘ্রই জমি ফেরতের ব্যাপারে আশা দিয়েছে টাটা।

দিল্লীতে শুরু হল সিপিএমের ২ দিনের পলিটব্যুরোর বৈঠক




আজ থেকে দিল্লীতে শুরু হল সিপিএমের পলিটব্যুরোর বৈঠক।আগামীকাল পর্যন্ত চলবে এই বৈঠক। রাজ্য থেকে এই বৈঠকে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য্য, সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু, নিরুপম সেন যোগ দিয়েছেন। এই বৈঠকে মূলত যে যে বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে তার মধ্যে প্রধান বিষয় হল- পৃথক রাজ্যের দাবী। সিপিএম পৃথক রাজ্যের দাবী মেনে নিতে রাজি নয় বলে আগেই জানিয়েছেন বিমান বসু । তবে তেলেঙ্গানা নিয়ে তারা কিছুটা সুর নরম করলেও, গোর্খাল্যান্ডের দাবি তারা কিছুতেই মানবেন না।

এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সংখ্যা লঘুদের সরকারী চাকুরিতে সংরক্ষণ নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে বলে বিশেষ সূত্রে জানা গেছে।

আজ থেকে পুনরায় মোর্চার অনশন শুরু হল






আজ থেকে পাহাড়ে পৃথক গোর্খাল্যান্ডের দাবীতে গোর্খা জনমুক্তি মোর্চা পুনরায় রিলে অনশন শুরু করলো। গত ২১ শে ডিসেম্বর পাহাড়ে ত্রি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।এই বৈঠকের জন্য এবং বড়দিনের উৎসবের কারণে মোর্চা নেতৃত্ব তাঁদের অনশন কর্মসূচি কয়েকদিনের জন্য বন্ধ রাখেন।

মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি সংবাদ মাধ্যমকে জানায়, পূর্ব ঘোষণা মত তারা অনশন কর্মসূচি শুরু করলেন।তিনি এও বলেন, পৃথক গোর্খাল্যান্ডের দাবী থেকে এক চুলো সরবে না মোর্চা।যতদিন না তাদের ন্যায্য দাবী আদায় হচ্ছে, ততদিন পর্যন্ত তাদের আন্দোলন চলবে এবং ৩১ ও ৩১এ জাতীয় সড়ক বন্ধ করে দেবে তারা ।

এই অনশন কর্মসূচিতে মোর্চার ছাত্র সংগঠন সামিল হয়েছে বলে জানা গেছে। আগামী সোমবার থেকে পাহাড়ের সমস্ত সরকারী অফিস ধর্মঘটের জন্য অনির্দিষ্টকাল বন্ধ হাকবে।

বাংলার জন্য ক্রীশমাস ও নতূন বছরের উপহার রেলমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের






বাংলার জন্য ক্রীশমাস ও নতূন বছরের উপহার দিতে চলেছেন রেলমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।আজ ডানকুনিতে ফ্রেড করিডর, লোকোমোটিভ ও ডিজেল কারখানার শিল্যান্যাস করলেন রেলমন্রী । এছাড়া উপহারগুলি হল ৬ টি নতূন ট্রেন।এই ট্রেনগুলি চলবে হাওড়া, শিয়ালদা ও কলকাতা স্টেশন থেকে।ট্রেনগুলির শুভযাত্রার সূচনা হবে আগামী ৩০ শে ডিসেম্বর,২০০৯।রেলমন্ত্রী এগুলির সূচনা করবেন।একসঙ্গে এতগুলি রেল এর আগে কখনও পায়নি পশ্চিমবঙ্গ।ফলে বাংলার মানুষ বেশ খুশি, তাদের দীর্ঘদিনের আশা এবার পূরণ হতে চলেছে।

শুধু মাত্র এখানেই শেষ নয়।রেলের উদ্যোগে তৈরি হতে চলেছে অত্যাধুনিক হাসপাতাল। যেখানে আধুনিক চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে বলে জানা গেছে। এছাড়া নতূন বছরের গোড়াতেই দমদম থেকে বরানগর হয়ে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রোরেলের সম্প্রসারনের শিলান্যাস করবেন রেলমন্রী।রেলের কোচ ফ্যাক্টরির শিলান্যাস করা হবে এই সময়।

Thursday, December 24, 2009

ইডেনে ম্যাচ চলাকালীন আবার আলো বিভ্রাট




আজ ইডেনে ভারত বনাম শ্রীলঙ্কার চতূর্থ একদিনের আন্তর্জাতিক ম্যাচে আবার আলো বিভ্রাট ঘটলো। এর আগে ২০০৮ সালের আইপিএল কলকাতা নাইটরাইডার্স বনাম হায়দ্রাবাদ ডেকান চার্জাসের ম্যাচ চলাকালীন ইডেনে বিদ্যুত বিভ্রাট ঘটে।আজও সেই একই রকম ভাবে ১ম হাফে শ্রীলঙ্কার ব্যাটিং চলাকালীন বিদ্যুত বিভ্রাট ঘটে।তার ২৫ মিনিট বাদে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয়।শ্রীলঙ্কা পুনরায় ব্যাটিং করে মোট ওভারে ৩১৫ রান করে।

এক বেসরকারী টিভি চ্যানেলকে পূর্তমন্ত্রী ক্ষিতি গোস্বামী জানান, এই ঘটনায় তারা দুঃখিত। ঘটনাটি কিভাবে হল তা তারা তদন্ত করে দেখবেন।

সিইএসসি কর্তৃপক্ষও জানান, ঘটনার পূর্ণ তদন্ত হবে।

সান্মানিক ডি লিট পেলেন সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়



যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়কে সান্মানিক ডি লিট উপাধি প্রদান করা হল।দীর্ঘ দিন সন্ধ্যা মুখোপাধ্যায় সঙ্গীত জগতের সথে যুক্ত। সঙ্গীত জীবনে তিনি বাংলা তথা সারা ভারতের বাংলা গানের শ্রোতাদের অসম্ভব সুন্দর সুন্দর গান উপহার দিয়েছেন। তাঁর এই সুন্দর সঙ্গীত জীবনের সফলতা আজও আমাদের গর্বিত করে।

তাঁর গানের প্রতি অসম্ভব একাগ্রতার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাঁকে সান্মানিক ডি লিট প্রদান করে।তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আচার্য ছাড়াই সমাবর্তন করা হল তাঁকে।

আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Wednesday, December 23, 2009

বিপাকে কলকাতা বইমেলা





গতবছর ২০০৯ সালের বইমেলা থেকে রাজ্য সরকার ৩৮ লক্ষ টাকা কর বাবদ আদায় করে। কিন্তু ২০১০ সালের বইমেলা থেকে ৬২ লক্ষ টাকা কর হিসেবে চেয়েছে লক্ষ টাকা কর হিসেবে চেয়েছে রাজ্য।এই কারণে বেশ সমস্যায় বইমেলা কর্তৃপক্ষ। বইমেলা আয়োজনকারী পাবলিসার্স এন্ড বুকসেলার্স গিল্ড কর্তৃপক্ষ বইমেলাকে একটি বানিজ্যিক মেলা হিসেবে গন্য করতে রাজি নন।গিল্ড সংবাদ মাধ্যমকে জানান, বইমেলা যখন ময়দানে ছিল তখন দর্শক সংখ্যা নেক বেশী ছিল। কিন্তু বর্তমানে বইমেলা ইএম বাইপাসের মিলন মেলা প্রাংগনে হওয়ার ফলে দর্শক সংখ্যা অনেক কমেছে।সেকারনে এ বছর থেকে গিল্ড থিক করেছে, ২০০ টাকার বই কিনলে ক্রেতাকে টিকিটের মূল্য ফিরিয়ে দেওয়া হবে।তার ওপর আবার করের চাপ।এই কারনে তাঁরা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে করের ব্যাপারটি পুনরায় ভেবে দেখার কথা বলেছেন। এ বছর বইমেলা শুরু হবে ২০১০ সালের ২০ই জানুয়ারী।

রাজ্যে প্রথম ক্রীড়া নীতি ও নতূন পদ তৈরী করল সরকার



আজ রাজ্যের মন্রীসভার বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নীতি গৃহিত হল। তার মধ্যে উল্লেখযোগ্য হল- ৩৩ বছরে প্রথম ক্রীড়া নীতি তৈরী করল রাজ্য সরকার।মন্ত্রীসভার বৈঠকে ে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয় বলে সাংবাদিক সন্মেলনে জানান রাজ্যের র্থমন্ত্রী অসিম দাশগুপ্ত।তিনি বলেন, রাজ্যের সমস্ত স্কুলে এবার থেকে ক্রীড়া বিষয়ক শিক্ষা বা খেলা ধূলা বাধ্যতামূলক করা হল। এবার থেকে রাজ্যের সমস্ত স্কুলকে এই নিয়ম মেনে চলতে হবে।

এছাড়াও ডাইরেক্টরেট সিকিউরিটি তৈরী করবে সরকার। এতে ৫০০ পুলিশ থাকবে।দায়িত্বে থাকবেন এডিজি পদের এক পদস্থ পুলিশ কর্তা। আগে ইন্টিলিজেন্স ব্যুরোর দায়িত্বে সিকিউরিটির দায়িত্ব ছিল। এছাড়া পুলিশে ৩০২৪ টি নতূন পদ তৈরী করল সরকার।রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য ভ্রাম্যমান ট্রমা সেন্টার তোইরী করবে সরকার।এসএসকেএম ও আরজি কর হাসপাতালেও তৈরী হবে ট্রমা সেন্টার।


দেশের বিভিন্ন প্রান্তে হিংসাত্মক ঘটনায় উদ্বিগ্ন চিদম্বরম







বিভিন্ন রাজ্যে অনবরত ঘটে যাওয়া হিংসাত্মক ঘটনা ও রাজনৈতিক উত্তেজনা নিয়ে চিন্তিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। বেশ কিছুদিন ধরে ভারতের বিভিন্ন রাজ্যে সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা বা পশিমবঙ্গে বেশ কয়েকটি নির্বাচনের পর থেকে রাজনৈতিক সংঘর্ষ ও বিভিন্ন হামলার ঘটনা ঘটছে।এছাড়াও পশিমবঙ্গের জংগলমহলে মাওবাদীদের সক্রিয় উপস্থিতি তাকে বেশ চিন্তায় রেখেছে। সেইকারনে তিনি পশিমবঙ্গে আধাসামরিকবাহিনী পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্ঠা করছেন।

আজ দিল্লীতে ইন্টিলিজেন্স ব্যুরোর সভায় চিদম্বরম বলেন, ভারতের কাছে এখন আভ্যন্তরীণ নিরাপত্তার পাশাপাশি বাহ্যিক নিয়ন্ত্রনে জোর দেওয়া হবে।খুব শীঘ্রই আভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রক তৈরী করা হবে।এই ব্যাপারে আজ স্বরাষ্ট্র মন্ত্রক তরফে প্রস্তাবঅ দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


Tuesday, December 22, 2009

হাবরার ঘটনায় আহত প্রিয়াঙ্কার চিকিৎসার দায়িত্ব নিল রাজ্য সরকার





রোববার হাবরার রক্তদান শিবিরে দুষ্কৃতি হামলায় দু-জনের মৃত্যুর পাশাপাশি প্রিয়াঙ্কা গোলদার নামে একটি বাচ্চা মেয়েও আহত হয়। তাকে প্রাথমিক ভাবে হাবরা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু আজ তাকে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়। রাজ্য সরকারের তরফে তার সমস্ত চিকিৎসার দায়িত্ব নেওয়া হয়েছে।

কলকাতায় সংবর্ধনা দেওয়া হল সচিন তেন্ডুলকারকে





আগামী ২৪ শে ডিসেম্বর ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে চতুর্থ একদিনের ম্যাচ খালার জন্য আজ কলকাতায় পৌঁছল টিম ইন্ডিয়া। সেই উপলক্ষ্যে সচিন তেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলীকে একত্রে সংবর্ধনা দেওয়ার আয়োজন করে টেকনো-এরিয়েন্স ক্লাব।সেই অনুষ্ঠানে হাগির থাকেন সচিন। টেকনো ইন্ডিয়া গ্রুপের কর্ণধার গৌতম রায়চৌধুরী এবং এরিয়েন্স ক্লাবের সম্পাদক সমর পাল সচিনকে সংবর্ধনা জানায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের কমিশনার গৌতম মোহন চক্রবর্তী, কলকাতা পুরসভার মেয়র বিকাশ রজ্ঞন ভট্টাচার্য্য,পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী অশোক ভট্টাচার্য্য,শিল্পী শুভাপ্রসন্ন, শিল্পী যোগেন চৌধুরী, কুমার শানুমিঠুন চক্রবর্তী, আনন্দ বাজার পত্রিকার ক্রীড়া সাংবাদিক গৌতম ভট্টাচার্য্য প্রমুখ উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠানে সচিনকে নিয়ে লেখা গৌতম ভট্টাচার্য়ের-‘শচ’ বইটির প্রকাশ করেন সচিন।সচিনকে বিভিন্ন উপহারের মধ্যে দই, রসগোল্লাও দেওয়া হয়। সচিন এতে প্রচন্ড আনন্দিত হন, কারণ রসগোল্লা তার খুব প্রিয়। শিল্পী যোগেন চৌধুরী একটি ছবি উপহার দেন সচিনকে।

বাউরিয়া থানার ওসি সাসপেন্ড





থানার দ্বিতীয় অফিসারকে বিভিন্ন রকম অপকর্ম করতে বাধ্য করা এবং তার জেরে আত্মহত্যার অভিযোগে সাসপেন্ড করা হল বাউরিয়া থানার ওসি গৌতম চট্টোপাধ্যায়কে। সাসপেন্ড করেন পুলিশ সুপার। মৃত সাব-ইন্সপেক্টরের নাম তপন কুমার যশ।বেশ কয়েকদিন আগে আত্মহত্যা করেন তিনি।

মৃত তপন বাবুর ছেলে কৌশিক জেলার পুলিশ সুপারের কাছে অভিযোগ জানায়, তাঁর বাবার মৃত্যুর জন্য ওসি গৌতম বাবু দায়ী।কৌশিকের অভিযোগ, তার বাবাকে দিয়ে বিভিন্ন রকম অপকর্ম করাতে বাধ্য করে ওসি।সেই কারনে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নেয় তার বাবা।

পুলিশ সুপার গোটা ঘটনা তদন্ত করেন এবং ওসি গৌতম চট্টোপাধ্যায়কে আজ থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেন।

আদ্রায় দুষ্কৃতি হামলা, নিহত ১ ও আহত ১





আজ দুপুর ২টো ৩০ মিনিটে দুষ্কৃতি হামলার ঘটনা ঘটে গেল আদ্রার ডিয়ারেম অফিসের খুব সামনে।ঘটনার কারণ হিসেবে জানা গেছে, ঠিকাদারি নিয়ে রেষারেষির জেরে এই ঘটনা ঘটে।এই ঘটনায় দুষ্কৃতইদের গুলিতে নিহত হন হিন্দসাগর নায়েক ও আহত হন গৌরী মোদক নামে এক মহিলা। দুষ্কৃতিদের গুলি হিন্দসাগরের মাথায় এসে লাগে ।ঘটনা স্থলেই তিনি মারা যান। আর গৈরী দেবীর পায়ে গুলি লাগে। তাকে নিয়ে যাওয়া হয় আদ্রা হাসপাতালে।তাঁর চিকিৎসা করা হয়েছে। তিনি এখন ভালো আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে সমস্ত এলাকা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়। কিভাবে ডিআরএম অফিসের সামনে ঘটলো এই ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ।

রাজ্যে চলছে চটকল ধর্মঘট, আগামীকাল বৈঠক




রাজ্যের বিভিন্ন চটকলে চলছে ধর্মঘট। কোনো কাজ হচ্ছে না। শ্রমিক ইউনিয়নগুলি এই ধর্মঘটের ডাক দিয়েছেন। বিভিন্ন দাবী আদায়ের জন্য এই ধর্মঘটে সামিল হয়েছেন তারা। তাঁদের দাবীগুলির মধ্যে রয়েছে- অবিলম্বে শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও প্রাপ্য বিভিন্ন বকেয়া দিতে হবে কতৃপক্ষকে।

এই ধর্মঘটের জন্য রাজ্য সরকার ও কেন্দ্র সরকার চিন্তিত। রাজ্যের তরফে কেন্দ্রের কাছে আবেদন করা হয়েছিলো যাতে চটকলগুলির অচলাবস্থা কাটাতে তাঁরা ব্যবস্থা নেন।এই আবেদনে সাড়া দেয় কেন্দ্র। কেন্দ্রের তরফ থেকে রাজ্যকে জানানো হয়েছে, এই অচলাবস্থা কাটাতে রাজ্যের সাথে বৈঠক করতে রাজি তারা। তাই আজ রাজ্যের শ্রম মন্ত্রক থেকে জানান হয়, আগামী কাল কেন্দ্রের শ্রম ম্নত্রক থেকে প্রতিনিধিরা আসছেন।বৈঠক করবেন রাজ্যের শ্রমমন্ত্রকের উচ্চপদস্থ কর্তাদের সাথে।এই বৈঠকের দিকে তাকিয়ে আছেন সমস্ত চটকল শ্রমিক ইউনিয়নগুলি।আশা করা হচ্ছে যে, এই বৈঠক থেকেই মিলতে পারে সমধান সূত্র। মিটতে পারে চটকল দর্মঘটের সমস্ত জটিলতা।আজ রাজ্যের শ্রম মন্ত্রকের কাছ থেকে জানা গেছে, আগামী কাল এই বৈঠক হবে কলকাতার নিজাম প্যালেসে।