

গতকাল রাতে রাজ্যে পৌঁছল ৩জনের কেন্দ্রীয় প্রতিনিধি দল। আজ মহাকরনে মুখ্যসচিব,স্বরাষ্ট্রসচিব ও পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করেন তারা। প্রায় দু-দফায় বৈঠক হয়।কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে যায় বাম দলগুলির প্রতিনিধি দল।তাদের তরফে স্মারকলিপিও দেওয়া হয় কেন্দ্রীয় প্রতিনিধি দলকে।তবে কেন্দ্রীয় প্রতিনিধিরা কেউই আজ উপদ্রুত এলাকা পরিদর্শনে যাননি।কাল তাঁরা পরিদর্শনে যেতে পারেন।তবে যেসমস্ত জায়গায় তারা যেতে পারবেন না সেখানকার জেলাশাসক বা পুলিশের উচ্চপদস্থ কর্তারা এসে প্রতিনিধি দলের সঙ্গে দেখা করবেন।
সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু বলেন,কেন্দ্রীয় প্রতিনিধি দল এলাকা পরিদর্শনে গেলে যেতে হবে সর্বত্রই- বলে দাবী জানান।
No comments:
Post a Comment