

পশিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য্য বিভিন্ন জেলার জেলাশাসকদের সাথে বৈঠকে বলেছেন,নিরপেক্ষভাবে কাজ করতে হবে।রাজনীতির রং দেখলে চলবে না। উন্নয়নের কাজে বাধা এলে,তা টপকে এগিয়ে যেতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষা ও কাজে গতি আনতে সর্বদলীয় বৈঠক ডেকে তার সমাধান করতে হবে।
মুখ্যম্নন্ত্রী যে প্রস্তাবগুলি রেখেছেন সেগুলি হলঃ উন্নয়নে রাজনীতির রং দেখলে চলবে না,কাজে গতি আনতে সর্বদল বৈঠক করতে হবে,উন্নয়নে বাধা এলে কড়া ব্যবস্হা নিতে হবে,বিপিএল তালিকা তৈরি করে দ্রুত কার্ড বিলি করতে হবে,রাজ্যের চাল বাইরে যাওয়া আটকাতে নজরদারি,১০০ দিনের কাজের প্রকল্পে গতি আনতে হবে,তফসিলি জাতিও উপজাতির সার্টিফিকেট বিলি দ্রুত করতে হবে,বিভিন্ন ব্যাঙ্ক ঋণের পরিমাণ না বাড়ালে আমানত প্রত্যাহার করতে হবে,চড়া সুদে বেসরকারী ঋণ বন্ধ করতে বিল আনা হবে এবং সরকার প্রদত্ত বিভিন্ন সামাজিক প্রকল্পগুলির কাজ দ্রুত করতে হবে।
এদিন মুখ্যমন্ত্রীর পাশাপাশি অর্থম্নত্রী অসিম দাশগুপ্ত রাজ্যর আট মন্ত্রী ও জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন, তিনি বিভিন্ন প্রকল্পে গতি আনতে নির্দেশ দেন।সেই ধরনের ১৫টি বিষয়ে অন্তত ১০ হাজার কোটি টাকা যুক্ত।ওই কাজগুলো দ্রুত শেষ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রী।
No comments:
Post a Comment