Tuesday, December 8, 2009

সিঙ্গুরে রেলের প্রস্তাবে সায় রাজ্যের







সিঙ্গুরের ১০০০ একর জমিতে রেলের কোচ ফ্যাক্টরি করার যে প্রস্তাব রেলমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় দিয়েছিলেন, সেই প্রস্তাবে সায় দিয়ে চিঠি পাঠালো রাজ্য সরকার। আজ রাজ্যের মুখ্যসচিব অশোক মোহন চক্রবর্তি মহাকরনে বলেন, রাজ্যের তরফে রেল বোর্ডের চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে,খুব শীঘ্রই তাঁদের সিদ্ধান্ত বা মতামত জানা যাবে।

রেল বাজেটের পর বেশ কিছু দিন ধরেই রেল দফতরের পক্ষ থেকে রেলমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় প্রস্তাব দিয়েছিলেন, রেলের হাতে সিঙ্গুরের ১০০০ একর জমি রাজ্য সরকার তুলে দিলে রেল সেখানে কোচ কারখানা করবে।তবে তিনি এও বলেন, অনিচ্ছুক কৃষকদের ৪০০ একর জমি ফেরত দিয়েই কারখানা করা হবে।

তবে রাজ্যের তরফে দীর্ঘ ১৪ মাস ধরে বিভিন্ন সংস্থাকে শিল্প করার জন্য সিঙ্গুরের জমিটি দেখানো হয়েছিল।কিন্ত কোনো সংস্থাই জমিটিকে ঘিরে নানান জটিলতা থাকায় শিল্প করতে রাজি হননি। বেশকিছু দিন আগেও রাষ্ট্রায়ত্ত সংস্থা ভেল, বিদ্যুত প্রকল্প করার জন্য সিঙ্গুরের জমিটি দেখে যান।কিন্ত তার কিছুদিন পর তাঁরা জানান, জমিটি ঘিরে বিভিন্ন জটিলতা থাকায় তারা ওখানে শিল্প করতে রাজি নন।

যদিও বর্তমানে সিঙ্গুরের জমিটির মালিকানা টাটা কতৃপক্ষের হাতে রয়েছে।রাজ্য সরকার ১৮৯৪ সালের জমি অধিগ্রহণ আইন অনুযাহী সিঙ্গুরের জমি নেওয়ায়, ঐ জমি অনিচ্ছুক কৃষকদের রেল ফেরত দিতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।

No comments:

Post a Comment