
কলকাতার বিভিন্ন ওষুধ দোকানে পাওয়া যাচ্ছে না ক্যান্সার রোগীদের অতি প্রয়োজনীয় মরফিন ওষুধ ।ফলে চরম সমস্যার মুখে পড়েছেন ক্যান্সার রোগীরা। ক্যান্সারের প্রচন্ড যন্ত্রনা থেকে একটু স্বস্তি পেতে খুব কাজে লাগে এই ওষুধ । তাই কোন উপায় না থাকায় রোগীদের এখন অন্য দামী প্যাচ ব্যবহার করতে হচ্ছে।
রোগীদের বক্তব্য, মাসে মরফিন ওষুধ কিনতে তাঁদের খরচ পড়ে প্রায় ১৫০০ টাকার মত।কিন্ত ওই ওষুধ কোন ওষুধের দোকানে না পাওয়া যাওয়ায়, তার বদলে দামী প্যাচ ব্যবহার করতে হচ্ছে।যার মাসে খরচ পড়ে প্রায় ১০০০০ থেকে ১৫০০০ টাকা।
বিভিন্ন ওষুধের দোকানের মালিকদের বক্তব্য, মরফিন ওষুধ বিক্রী করে তাঁদের কমিশন খুব কম দেয় প্রস্তুতকারক সংস্থা। তাই তাঁরা ঐ ওষুধ বিক্রী করতে রাজি নন। ফলে সমস্যায় পড়েছেন ক্যান্সার রোগীরা ।
No comments:
Post a Comment