Monday, December 14, 2009

তালিবানদের নাশকতার ছক মুম্বাই ও কলকাতায়






কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বিভিন্ন রাজ্যগুলিকে সতর্ক বার্তা পাঠালো। বিশেষ সূত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানতে পেরেছে কলকাতা, মুম্বাই ও গুজরাটে ঢুকে পড়েছে তালিবান প্রশিক্ষিত জঙ্গিরা।যে কোন সময় হামলা চালাতে পারে তারা-কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে আজ সংবাদ মাধ্যমকে এখবর জানানো হয়েছে। তাদের উদ্দেশ্য বিভিন্ন জনবহুল এলাকায় ও শপিংমলে নাশকতা চালানো। এই সংবাদ পাওয়া মাত্র রাজ্যগুলির তরফে বিভিন্ন সতর্কতা মূলক ব্যবস্থা নিচ্ছে।কলকাতা বা মুম্বাইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়গুলিতে চেকিং-এর ব্যবস্থা করা হয়েছে।

No comments:

Post a Comment