Tuesday, December 15, 2009

কেন্দ্র ও রাজ্যকে সময় দিল মোর্চা






গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান নেতা বিমল গুরুং ও বিজেপি নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা লাল কৃষ্ণ আদবানীর মধ্যে বৈঠকের পরে পাহাড়ে বনধ প্রত্যাহার করে নেয় মোর্চা।তবে তারা অনশন কর্মসূচি চালিয়ে যাবেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।মোর্চা নেতা বলেন, আগামী ২১শে ডিসেম্বরের ত্রি-পাক্ষিক বৈঠকের দিকেই তারা নজর রাখছেন।কোন ফলপ্রসু সিদ্ধান্ত না হলে ৩১এ ও ৫৫ নম্বর জাতীয় সড়ক বন্ধ করে দেবে বলে হুমকি দেওয়া হয়েছে মোর্চার তরফ থেকে।

মোর্চা গোর্খাল্যান্ডের দাবী থেকে সরবে না বলেন বিমল গুরুং।এই মর্মে মোর্চার তরফে কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে ২০১০ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে।তার মধ্যে কেন্দ্র বা রাজ্য কোন সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে বৃহত্তর আন্দোলনের পথে যাবে বলে জানানো হয়েছে মোর্চার পক্ষ থেকে।

রাজ্যের স্বরাষ্ট্র সচিব অর্ধেন্দু সেন মহাকরণে বলেন,মোর্চা অনশন না তুললে আলোচনা সম্ভব নয়।ফলে ত্রি-পাক্ষিক বৈথকের বিষয়টি জটিল আকার ধারণ করলো বলে আশা করা হচ্ছে।তবে আগামী কাল থেকে পাহাড়ের সমস্ত সরকারী অফিস বন্ধ রাখা হবে।

No comments:

Post a Comment