Wednesday, December 16, 2009

কলকাতায় আমির খান,গেলেন সৌরভ গাঙ্গুলির বাড়ি


কলকাতায় ‘থ্রি-ইডিয়ট’ সিনেমার প্রোমো অনুষ্ঠানে এসে বেহালায় সৌরভ গাঙ্গুলির বাড়ি গেলেন সস্ত্রীক আমির খান।সেখানে সৌরভ,ডোনা,সোউরভের মা ও মেয়ে সানার সঙ্গে দেখা করেন আমির।অনেক রাত পর্যন্ত আমির সৌরভের বাড়ি ছিলেন,রাতের ডিনারও সারেন সেখানে।

তবে প্রথমে আমির যখন সৌরভের বাড়ি যান তখন তিনি থ্রি-ইডিয়ট সিনেমার ইডিয়টের মত মেকআপ নিয়ে যান।ফলে প্রথমে তাঁকে কেউ চিনতে পারেনি।তবে পরে সৌরভ আসার পর আমির নিজের আসল পরিচয় দেওয়ার পর সমস্যা মিটে যায়।আমির সৌরভের ড্রেসিং রুম ঘুরে দেখেন।আমির চলে আসার সময় সৌরভকে একটি রিং উপহার দেন।

নিজের হোটেলে ফিরে আমির বলেন-‘সৌরভ ও তাঁর বাড়ির সকলে খুব ভালো মানুষ।আমি ওর একনিষ্ঠ সমর্থক’।

No comments:

Post a Comment