রাজ্যে চটকল ধর্মঘট শুরু হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে এতে আনুষ্ঠানিকভাবে সমর্থন করল বামফ্রন্ট।গতবছর অবশ্য এই একই ধর্মঘটের বিরোধীতা করেছিল তারা। এই ধর্মঘটে সমর্থনের তীব্র সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস।
বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন-‘ফ্রন্টের বৈঠকে ধর্মঘট সমর্থনের সিদ্ধান্ত হয়েছে। কারণ, মালিকরা বহু বছর শ্রমিকদের ন্যায্য পাওনা আটকে রেখেছেন’। গত বছর ডিসেম্বর মাসে ১৯ টি চটকল শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘট থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে সরে আসে সিটু। কিন্তু এবছর ধর্মঘটে সমর্থন নিয়ে বামফ্রন্টের বৈঠকে একটি কথাও বলেননি মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য্য। তিনি সম্পূর্ন নীরব থেকেছেন এ বিষয়ে।

No comments:
Post a Comment