Friday, December 18, 2009

তেলেঙ্গানা ইস্যু নিয়ে উত্তাল সংসদ অনির্দিষ্ট কালের জন্য মুলতুবি





আজ সংসদের শীতকালীন অধিবেশন শুরু থেকেই তেলেঙ্গানা ইস্যু নিয়ে উত্তাল হয়ে যায়।বিরোধীরা আজ তেলেঙ্গানা রাজ্য তৈরির প্রবল বিরোধিতা করে এবং তারা অধিবেশন থেকে ওয়াক আউট করে। ফলে প্রাথমিক ভাবে স্পিকার মীরাকুমার বেলা ১২টা পর্যন্ত্য লোকসভা মুলতুবি করে দেন।কিন্তু তারপরও বিরোধীরা সংসদে এসে তেলেঙ্গানা ইস্যু ও সরকারের এককভাবে বেশ কিছু বিল পাশ করিয়ে নেওয়ার প্রতিবাদ করতে থাকে।ফলে পুনরায় স্পিকার অধিবেশন শুরু করতে পারেননি এবং অনির্দিষ্ট কালের জন্য লোকসভার শীতকালীন অধিবেশন মুলতুবি করে দেন।

সংসদে বিরোধীরা দাবী করেন-‘সরকার কোনরকম আলোচনা না করেই প্রায় ৫ খানা পাশ করে নেন।বিল গুলি হল-স্টেট ব্যাঙ্ক এবং তার সহায়ক ব্যাঙ্ক সংক্রান্ত বিল, সিভিল ডিফেন্স সংক্রান্ত বিল, কমার্সিয়াল বিল এবং সাংসদদের মাইনে ও ভাতা সংক্রান্ত বিল।যাতে দেশের সংসদীয় গণতন্ত্রকে অবমাননা করা হয়েছে’।

No comments:

Post a Comment