Saturday, December 19, 2009

কলেজে কলেজে ছাত্র নির্বাচন ঘিরে সংঘর্ষ,অবরোধ, মানুষের ভোগান্তি





গতকাল উত্তর কলকাতার শ্রীশচন্দ্র কলেজের ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এসএফআই ও তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।টিএমসিপির অভিযোগ, এসএফআই তাদের সমর্থকদের প্রচুর মারধর করে।এরজেরে টিএমসিপির সমর্থকরা শ্যামবাজার মোড় সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত অবরোধ করে।দু-পক্ষের মধ্যে সংঘর্ষ ছাড়াও চলে ইট বৃষ্টি ও বোতল বৃষ্টি। ফলে ব্যাপক যানজ়ট সৃষ্টি হয়, ঘুরিয়ে দেওয়া হয় বিভিন্ন বাসের গতিপথ। দু-পক্ষের বহিরাগতদের অনুপ্রবেশে এই ঘটনা ঘটে বলে ধারণা পুলশের।সংঘর্ষে দু-পক্ষের মোট ১৫ জনকে গ্রেফতার করে পুলিশ।

শ্রীশচন্দ্র কলেজের অদ্যক্ষ অঞ্জন সেনগুপ্ত এক বেসরকারী টিভি চ্যানেলকে জানান, এই সংঘর্ষে তার কলেজের কোন ছাত্র জড়িত নয়।কলেজের ভেতর নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন হয়।

এই নির্বাচনে তৃণমূল ছাত্র পরিষদ ৩৫-১১ ব্যব্ধানে জয়ী হয়।দীর্ঘ ২২ বছর বাদে নির্বাচনে ছাত্রদের ভোটে পরাজিত হল এসএফআই।

এদিকে দক্ষিণ কলকাতার বেহালা কলেজে ছাত্র নির্বাচনকে কেন্দ্র করে কলেজে ব্যাপক ভাংচুর চালায় ছাত্ররা। ফলে অনির্দিষ্ট কালের জন্য কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন অদ্যক্ষ।কসবা কলেজে মনোনয়ন পত্র জমা দেওয়া নিয়ে সংঘর্ষ বাধে এসএফআই ও তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকদের মধ্যে।সেখানে ৫ই জানুয়ারী নির্বাচন হবে।

No comments:

Post a Comment