

কলকাতার মহাজাতি সদনে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের ১৬ তম পার্টি কংগ্রেসের আজ শেষ দিন পালিত হল।এই সভায় ভারতের বিভিন্ন প্রদেশ থেকে বহু ফরওয়ার্ড ব্লক নেতা, কর্মী ও সমর্থক হাজির ছিলেন।
এই সভায় ফরওয়ার্ড ব্লকের পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক অশোক ঘোষ বক্তৃতা দেন। তিনি বলেন , উপযুক্ত ও ন্যায় সঙ্গত দাবী নিয়ে পৃথক রাজ্যের দাবীকে সমর্থন করে ফরওয়ার্ড ব্লক।অনেকে মনে করেন তাঁর এই বক্তব্য সিপিএম পরিচালিত বামফ্রন্ট সরকারকে অস্বস্তিতে ফেলতে পারে।কারণ ফরওয়ার্ড ব্লক এই সরকারের শরিক।আবার নেকে মনে করছেন, তাঁর এই বক্তব্য পাহাড়ের পৃথক গোর্খাল্যান্ডের দাবীকে অক্সিজেন জোগাবে।
No comments:
Post a Comment