Tuesday, December 15, 2009

সাতপাটি হাইস্কুল খালি করলো যৌথবাহিনী








পশ্চিম মেদনীপুরের সাতপাটি হাইস্কুল খালি করে দিল যৌথবাহিনী। মাওবাদী নিধন করার জন্য এখানে ক্যাম্প করেছিল যৌথবাহিনী।তবে যৌথবাহিনী স্কুল খালি করে চলে যাওয়ার পরে স্কুল কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমকে জানান, যৌথবাহিনী থাকার ফলে স্কুলে পড়াশুনোর পরিবেশ নষ্ট হয়ে গেছে।স্কুলের কাঠের আসবাবপত্রকে যৌথবাহিনী জ্বালানী হিসেবে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করে স্কুল কর্তৃপক্ষ।

স্কুলের কম্পিউটারগুলি ব্যবহার করে যৌথবাহিনী এবং সেগুলিকে খারাপ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এছাড়াও ক্লাশ রুমগুলি পানীয়ের বোতল,আবর্জনায় ভর্তি করে রেখে যাওয়া হয়. যা পরিস্কার না করা পর্যন্ত পড়াশুনো শুরু করা যাবে না বলে জানান স্কুল কর্তৃপক্ষ।ফলে স্কুল চালু হতে আরো বেশ কয়েকদিন সময় লেগে যাবে বলে আশা করা হচ্ছে।

No comments:

Post a Comment