

আজ শোকের মহরম।ভি এন এন বাংলার তরফ থেকে সমস্ত মুসলিম সম্প্রদায় ভূক্ত মানুষকে অসংখ্য শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা রইলো।
সেই উপল্কখ্যে সারা ভারতবর্ষে পালিত হচ্ছে এই মহরম। পিছিয়ে নেই কলকাতাও। কলকাতার কারবালার যুদ্ধে নিহত হাসান ও হুসেনের স্মৃতির উদ্দেশ্যে সিয়া সম্প্রদায় ভূক্ত মুসলিমরা বিভিন্ন অঞ্চলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত্য শোকের শোভাযাত্রা করেছেন। সেই কারণে সারা দেশে তথা কলকাতাতেও পুলিশের তরফে কড়া সতর্কতা জারি করা হয়।যাতে কোন রকম অপ্রিতিকর ঘটনা না ঘটে।
কলকাতার শিয়ালদা, টালিগঞ্জ, বেলেঘাটা অঞ্চলে আজ সকাল থেকে শহর ও শহরতলির বিভিন্ন অংশ থেকে সংখ্যালঘু মানুষরা জমায়েত হন।তারপর তারা মিছিল বার করে বিভিন্ন অঞ্চল ঘোরেন। তার সাথে তারা লাঠি ও তলোয়ারসহ বিভিন্ন অস্ত্রের কসরত দেখান।আজকের এই ছুটির শহর ছিলো জমজমাট।তাকে ঘিরে বিভিন্ন ধর্মের মানুষের সমাগম ঘটে।
No comments:
Post a Comment