গতকাল ১৩ই ডিসেম্বর পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধীর কার্যকাল শেষ হল।সেই কারণে গতকাল রাজভবনে চা-চক্রের আয়োজন করা হয়।এই চা-চক্রের অনুষ্ঠানে মুখ্যমন্রী বুদ্ধদেব ভট্টাচার্য,বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু,পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়,তৃণমুল নেত্রী মমতা ব্যানার্জী, মুকুল রায়,পার্থ চট্টোপাধ্যায় প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ মোট ৭০০ জন উপস্থিত ছিলেন।
তবে এদিন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যপালের সঙ্গে দেখা করে চলে যাওয়ার আধ ঘন্টা পর রাজভবনে এসে উপস্থিত হন রেলমন্ত্রী তথা তৃণমুল নেত্রী মমতা বন্দোপাধ্যায়।প্রায় একবছর আগে সিঙ্গুরে অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দেওয়ার বিষয়ে এই রাজভবনেই রাজ্যপাল গান্ধীর মধ্যস্থতায় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবু ও বিরোধী নেত্রী মমতা ব্যনার্জী মুখোমুখি হন।এই বৈঠকে ঠিক হওয়া সিদ্ধান্ত আজও বাস্তবায়িত করেনি রাজ্য। সেই কারণেই হয়তো মুখ্যমন্ত্রীকে এড়িয়ে গেলেন রেলমন্ত্রী।
এদিন রাজ্যপাল তার বিদায়ী ভাষণে বলেন, অবিলম্বে পশ্চিমবঙ্গে অনবরত ঘটে যাওয়া রাজনৈতিক সংঘর্ষ বন্ধ করতে হবে।এ ব্যাপারে সমস্ত রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে, তা না হলে রাজ্যেরই ক্ষতি হবে।
আজ সকালে রাজভবন থেকে সস্ত্রীক রাজ্যপাল বিদায় নেন।তাকে বিদায় জানাতে অসংখ্য মানুষ ও বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা ফুল নিয়ে উপস্থিত থাকেন।রাজ্যপালকে গড অফ অনার দিয়ে বিদায় জানানো হয়।তবে সাময়িকভাবে পশ্চিমবঙ্গে রাজ্যপালের দায়িত্ব সামলাবেন বিহারের রাজ্যপাল দেবানন্দ কুমার।তিনি আজ বিকালে রাজভবনে শপথ গ্রহণ করেন।

No comments:
Post a Comment