Thursday, December 17, 2009

মহাকরণের সামনে তৃণমূল রাজ্য চিকিৎসকদের বিক্ষোভ প্রদর্শন





গতকাল রাজ্য বিধানসভার অধিবেশনে তিন বছরের ডিপ্লোমা পাশ করা ডাক্তারদের বিলটি পাশ একচ্ছত্রভাবে পাশ করে নেয় বামরন্ট সরকার।বিরোধীরা বিলটি প্রত্যাহারের দাবী তোলেন।কিন্তু তা মানা হয়নি।এই কারণে বিরোধীরা ওয়াক-আউট করে।আলিমুদ্দিন স্ট্রিটে রাজ্য সম্পাদক ম্ন্ডলীর বৈঠকে বিলটি নিয়ে সিলেক্ট কমিটি তৈরি করে বিবেচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়।কিন্তু তা না করে সরাসরি বিলটি পাশ করা হয়। তাহলে কি আলিমুদ্দিন স্ট্রিটের সঙ্গে রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সূর্যকান্ত মিশ্রের দুরত্ব তৈরি হল? এই নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহ্লে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আজ এই বিল পাশ হওয়ার প্রতিবাদে মহাকরণের সামনে বিক্ষোভ দেখান ১০-১৫ জন তৃণমূল রাজ্য চিকিৎসক সংগঠনের একটি দল।তবে বেশ কিছুক্ষণ প্রতিবাদ দেখানোর পর পুলিশ তাদের সরিয়ে দেয়।

No comments:

Post a Comment