
অযোধ্যা পাহাড়ের জলবিদ্যৎ কেন্দের সুড়ঙ্গে ডুবে যাওয়া ডুবুরি মুকেশ কুমারের দেহ উদ্ধার করা হল। আজ বুধবার বেলায় দেহটি তোলা হয়।গতকাল মঙ্গলবার দুপুরে ব্যারাকপুরের একটি সংস্থার ডুবুরিরা জলে নেমে মুকেশের পায়ে ও কোমরে দড়ি বেঁধে দিয়ে আসেন।গতকাল রাতে অন্ধ্রপ্রদেশের রাজামুক্তি থেকে আসা এক দল ডুবুরি চেষ্ঠা করেও দেহটি তুলতে পারেনি।স্বভাবতই আজ বুধবার ছাড়া উদ্ধারের কোন সম্ভাবনা ছিল না।তাই পরিকল্পনা মাফিক আজ উদ্ধার কাজে নেমে সফলতা পায় উদ্ধারকারী দল।
No comments:
Post a Comment