Monday, December 21, 2009

পাহাড়ে ত্রি-পাক্ষিক বৈঠক হল





আজ পাহাড়ে ত্রি-পাক্ষিক বৈঠক হলো।পৃথক গোর্খাল্যান্ডের দাবীতে কেন্দ্র ও রাজ্য প্রশাসনের তরফে আয়োজন করা হয় এই ত্রি-পাক্ষিক বৈঠক।গতকাল রাতেই কেন্দ্রের ও রাজ্যের প্রতিনিধিরা সেখানে পৌঁছে যান।কেন্দ্রের ৫ জন প্রতিনিধিদের নেতৃত্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব ও রাজ্যের ৫ জন প্রতিনিধিদের নেতৃত্বে মুখ্যসচিব অশোক মোহন চক্রবর্তী।মোর্চার তরফে ১৬ জন প্রতিনিধি ছিলেন।তবে এই বৈঠকে উপস্থিত ছিলেন না বিমল গুরুং।মোর্চার নেতৃত্বে ছিলেন রোশন গিরি।বেলা ১১ টার সময় বৈঠক শুরু হয়।

এই বৈঠকের দিকে পাহাড়ের মানুষ অধির আগ্রহে তাকিয়ে ছিলেন।দলে দলে মানুষ বিভিন্ন মন্দিরে পূজো দেন বৈঠক সফল হওয়ার আশা নিয়ে।

আজকের বৈঠকে স্থির হয় গোর্খাল্যান্ড ইস্যু নিয়ে রাজনৈতিক স্তরে আলোচনা করা হবে।কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব জানান, এই ব্যাপার নিয়ে একেবারে রাজনৈতিক স্তরে আলোচনা করা হবে। এব্যাপারে ৪৫ দিনের মধ্যে মোর্চাকে কেন্দ্রের তরফে জানানো হবে।

বড়দিনের কথা মাথায় রেখে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত সমস্ত রকম অনশন আন্দোলন কর্মসূচী বন্ধ রাখল মোর্চা নেতৃত্ব। তবে ২৬ তারিখ থেকে ৩১ নম্বর জাতীয় সড়কের পাশে অনশনে বসবে বলে মোর্চা নেতৃত্বের তরফে জানান হয়েছে।

No comments:

Post a Comment