Tuesday, December 1, 2009

লিবারহান রিপোর্ট নিয়ে আলোচনা পিছোলো






আজ ১লা ডিসেম্বর সংসদে পেশ হওয়া লিবারহান রিপোর্ট নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।কিন্ত সংসদে গতকাল শেষ বেলায় পিছিয়ে গেল রিপোর্ট নিয়ে আলোচনার ব্যাপারটি।বিজেপি-সমাজবাদী পার্টির আপত্তিতে এখন স্থির হয়েছে ৭ই ডিসেম্বর এ নিয়ে আলোচনা হবে। সংবাদ মাধ্যমে রিপোর্টটি ফাঁস হওয়ার পর হিন্দি অনুবাদ না করেই তড়িঘড়ি সংসদে পেশ করে সরকার।হিন্দি অনুবাদ না থাকার যুক্তিকে হাতিয়ার করে সমাজবাদী পার্টি নেতা মুলায়ম সিংহ যাদব ও বিরোধী দলের নেত্রী সুষমা স্বরাজ আপত্তি তোলেন।তাঁদের এই আপত্তির কথা মেনে নেন লোকসভার অধ্যক্ষা মীরা কুমার।

No comments:

Post a Comment