

আজ থেকে চারদিনের জন্য গোর্খাল্যান্ডের দাবীতে যে বনধ হওয়ার কথা ছিল তা আপাতত স্থগিত রাখল গোর্খা জনমুক্তি মোর্চা।মোর্চার সম্পাদক রোশন গিরি আজ সংবাদ মাধ্যমকে একথা জানান।তিনি বলেন, ২১ শে ডিসেম্বর ত্রি-পাক্ষিক বৈঠকের কারণে এই বনধ প্রত্যাহার করা হল।তবে বৈঠকে কোন সমাধানসূত্র না পাওয়া গেলে ৩১ নম্বর ও ৫৫ নম্বর জাতীয় সড়ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ক্রে দেবেন তাঁরা।
No comments:
Post a Comment