Thursday, December 17, 2009

ভারতে ক্যান্সার নির্ণয়ের সরঞ্জাম তৈরির কেন্দ্র গড়ছে সিমেন্স





ভারতে এই প্রথম পেট বায়োমার্কার উৎপাদন কেন্দ্র গড়ে তুলছে সিমেন্স।আর এ জন্য তারা এই রাজ্যকেই বেছে নিয়েছেন ভারতে ১২ হাজার কোটি টাকার ব্যবসা করে নেওয়া সিমেন্স কর্তৃপক্ষ। কলকাতার ইকো ডায়াগোনাস্টিকের সঙ্গে গাঁটছড়া বেঁধে রাজারহাটে তিন একর জমির ওপর তৈরি করা হবে এই কেন্দ্র। প্রধানত ক্যান্সার,হার্টের অসুখ ও স্নায়ু রোগ নির্ণয় করতে কাজে লাগে এ ধরনের বায়োমার্কার।

প্রায় ৫০ লক্ষ ডলার লগ্নির পাশাপাশি বিভিন্ন ধরনের প্রযুক্তিগত সাহায্য করবে সিমেন্স।বিস্বের বিভিন্ন দেশে ৫০টি এ ধরনের উৎপাদন কেন্দ্র রয়েছে সিমেন্সের।আগামী ২০১০ সালের জুন মাস থেকেই উৎপাদন চালু হবে দাবী ইকো কর্তা এস কে শর্মার।

No comments:

Post a Comment