Friday, December 18, 2009

পাহাড়ে ত্রি-পাক্ষিক বৈঠক অনিশ্চয়তার মুখে





পৃথক গোর্খাল্যান্ডের দাবীতে পাহাড়ে ২১ শে ডিসেম্বর যে ত্রি-পাক্ষিক বৈঠক হবার কথা ছিল, তা এখন অনিশ্চয়তার মুখে।কারণ, গোর্খা জনমুক্তি মোর্চা পাহাড়ে বন্ধ প্রত্যাহার করে নিলেও অনশন চালিয়ে যাচ্ছে।এদিকে রাজ্য সরকারের তরফে বলা হচ্ছে, অনশন না তুললে আলোচনা করা সম্ভব নয়।


এদিকে গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুং ও রোশ্ন গিরি সংবাদ মাধ্যমকে বলেন, ত্রি-পাক্ষিক বৈঠকে পৃথক গোর্খাল্যান্ডের দাবী নিয়ে আলোচনা করতে চায় তারা। এই বৈঠকে রাজ্য সরকারের তরফে হাজির হওয়ার কথা মুখ্যসচিব অশোক মোহন চক্রবর্তী, স্বরাষ্ট্র সচিব অর্ধেন্দু সেন ও রাজ্য পুলিশের উচ্চপদস্থ প্রশাসনিক কর্তাদের।

No comments:

Post a Comment