

আজ সকালে মেদনীপুর শহরে মাওবাদী পোস্টার দেখতে পান পথ চলতি সাধারণ মানুষ।এরফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।সাধারণ মানুষের বক্তব্য, এরফলে তারা নিরাপত্তাহীনতা বোধ করছেন। প্রশাসনের সাধারণ মানুষের প্রতি নিরাপত্তা প্রদানের ব্যবস্থা করা উচিত বলে তাঁরা দাবী করেন।
এতদিন পর্যন্ত পশিম মেদনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ার জঙ্গলমহলে সশস্ত্র মাওবাদীদের উপস্থিতি দেখা গেছলো। কিন্তু এবার একেবারে মেদনীপুর শহরেও মাওবাদীদের উপস্থিতি দেখা যাচ্ছে। প্রশাসন কী এখনো চুপচাপ বসে থাকে কিনা সেটাই এখন দেখার।
No comments:
Post a Comment