

দিল্লীর ফিরোজ শা কোটলা স্টেডিয়ামে এক বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে আইসিসি। যার ফলে ঐতিহ্যবাহী এই ক্রিকেট স্টেডিয়ামে ২০১০ সালে অনুষ্ঠিত হবে না একটি আন্তর্জাতিক ম্যাচও। পরবর্তী তদন্তে সন্তুষ্ট হতে না পারলে এই নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়তে পারে বলেও আইসিসির তরফে জানানো হয়েছে। তবে কোটলায় ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
আইসিসির তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'গত ২৭ ডিসেম্বর ভারত-শ্রীলঙ্কা ওয়ানডে ম্যাচ বাতিল হওয়ার পর পূর্ণ তদন্ত শেষেই কোটলাকে নিষিদ্ধ করা হয়েছে। '
কোটলায় গত ২৭ ডিসেম্বর ভারত-শ্রীলঙ্কারর মধ্যে ওয়ানডে ম্যাচটি বাতিল হওয়ায়। নির্ধারিত সময়ে খেলা শুরু হলেও পিচকে খেলার উপযুক্ত নয় ঘোষণা করে ম্যাচটি বাতিল করেন মাচ রেফারি অ্যালান হার্স্ট। এই অস্ট্রেলিয়ান আম্পায়ারের রিপোর্টের ওপরই নির্ভর করছিল কোটলার ভাগ্য। হার্স্টের রিপোর্ট পেয়ে কোটলাকে নিষিদ্ধ করে আইসিসি।
তবে ২০১০ সালে অনুষ্ঠিত আইপিএল থ্রী-র ম্যাচ হবে। আজ এব্যাপারে এক গরুরি বৈঠক করেন ভ চেয়ারম্যান লোলিত মো্দী।বৈঠকের শেষে তিনি জানান, কোতলায় আইপিএল-থ্রীর ম্যাচ হবে।
No comments:
Post a Comment