Monday, January 25, 2010

শুরু হল কলকাতা বইমেলা




আজ কলকাতার ইএম বাইপাসের মিলন মেলা প্রাঙ্গনে শুরু হল ৩৪ তম কলকাতা বইমেলা।এই বইমেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য্য। এবারের বইমেলার থিম মেক্সিকো।সেই সূত্রে বহু বিশিষ্ট ভারতীয় বিশিষ্ট সাহিত্যিকের পাশাপাশি বেশ কিছু মাক্সিকান লেখক, কবি ও সাহিত্যিক উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।তবে আগামী বুধবার ২৭ শে জানুয়ারী থেকে থেকে সাধারণ মানুষের প্রবেশের অনুমতি মিলবে। কারন মেলায় এখনো অনেক স্টল তৈরী হয়নি।

এবারের বইমেলাকে রাজ্য সরকার বেশ কর ছাড় দিয়েছে। এবারের বইমেলার কর নির্ধারিত হয় প্রায় ৬২ লক্ষ টাকা, কিন্তু রাজ্য সরকার কর ছাড় দেওয়ায় তা মাত্র ৩৩ লক্ষ টাকায় নেমে আসে।এই কারণে বিভিন্ন মহলে সাড়া পড়ে গেছে। বইমেলার মত বাণিজ্যিক মেলাকে এভাবে বেশী পরিমাণে কর ছাড় দেওয়া নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।

মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য্য উদ্বোধনী ভাষণে বলেন, বইমেলার উপযুক্ত স্থান ময়দান।ময়দান থেকে বইমেলাকে সরিয়ে দেওয়ার নিন্দা করে তিনি পরিবেশ কর্মীদের একহাত নেন।

No comments:

Post a Comment