Thursday, January 28, 2010

বহু আমেরিকান তরুণ বর্তমানে বেকার



মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক মন্দা বিশেষত তরুণদের জন্য এক প্রধান সমস্যা হিসেবে দেখা দিয়েছে। ২০ থেকে ২৪ বছর বয়সী কৃষাঙ্গ আমেরিকান তরুণদের প্রতি পাঁচজনে একজন বেকার। মঙ্গলবার রয়টার্স অনলাইনে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।


শিকাগো আর্বান লীগ অ্যান্ড দ্য অলটারনেটিভ স্কুলস নেটওয়ার্কের গবেষকরা গবেষণাটি করেছেন। প্রতিবেদনটি লিখেছেন, বোস্টনের নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটির অ্যান্ড্রিউ সাম। তিনি প্রতিবেদনে জানান, ২০০৭ সালের শেষদিকে শুরু হওয়া অর্থনৈতিক মন্দার কারণে কৃষাঙ্গ মার্কিন এবং স্বল্প আয়ের পরিবারের তরুণদের চাকরি পাওয়া কঠিন হয়ে পড়েছে।

শিকাগো আর্বান লীগের হার্মান ব্রিউয়ার এক বিবৃতিতে বলেন, স্বল্প আয়ের ও সংখ্যালঘু তরুণরা, যারা খ কালীন চাকরির ওপর নির্ভর করে ভবিষ্যতে চাকরির স্বপ্ন দেখত, তাদের চাকরির বাজার থেকে বের করে দিয়ে অর্থনৈতিকভাবে কোণঠাসা ও দুর্বল করে ফেলা হয়েছে।

No comments:

Post a Comment