Thursday, January 28, 2010

আইসিসির অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান-অস্ট্রেলিয়া



আইসিসির অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। বুধবার ক্রাইস্টচার্চে অধিনায়ক মিশেল মার্শের ৯৭ রানের দুর্দান্ত এক ইনিংসে শ্রীলঙ্কাকে ২ উইকেটে পরাজিত করে। শুক্রবারের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি পাকিস্তান। শ্রীলঙ্কার ২০৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ৯৩ রানে ৫ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় অসিরা। সেখান থেকে ষষ্ঠ উইকেটে অধিনায়ক মিশেল মার্শ এবং ট্রিফিট ৭৮ রান যোগ করে দলকে উদ্ধার করেন। মার্শ ১১০ বলে ১২ বাউন্ডারিতে ৯৭ এবং ট্রিফিট ৭০ বলে করেন ৫০ রান করেন। ৯ বল হাতে রেখেই ২ উইকেটের জয় পেয়ে যায় অস্ট্রেলিয়া।

এর আগে টস জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। তবে শুরুটা ভালো করতে পারেনি। ১১ ওভারে ৩৫ রানে ৫ উইকেট চলে যায় তাদের। ফার্নান্দো ৫২, ভিতানেজ ৪০ এবং অধিনায়ক পিয়েরিজের ৩৯ রানের অবদানে ৪৮.২ ওভারে অলআউট হয় শ্রীলঙ্কা টিম।

No comments:

Post a Comment