
হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সে ভূমিকম্পের ৭ দিন বাদে ১২১ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেছে। এদের মধ্যে ৩১ জনকে বুধবার এবং ৯০ জনকে মঙ্গলবার উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৭৫ হাজারে ছাড়িয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের সেনারা গোটা হাইতি জুড়ে ত্রাণ বিলি করছে। এছাড়াও গতকাল রাজধানীর অদূরে ৬.১ মাত্রার ভূমিকম্প হয়। এতে কোন হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর এএফপি, এপি, রয়টার্স, বিবিসি, আল-জাজিরা অনলাইনের।
পোর্ট অব প্রিন্সে ভূমিকম্পের এক সপ্তাহ পার হয়ে গেলেও ধ্বংসস্তূপের নিচ থেকে এখনও কিছু কিছু জীবিত মানুষকে পাওয়া যাচ্ছে। গত মঙ্গলবার রাজধানীর শপিং মলের ধ্বংসাবশেষ থেকে ২৫ বছরের এক মহিলাকে বের করা হয়।
উদ্ধারকর্মী থিয়েরি কার্ডেন বলেন, 'তার জ্ঞান আছে এবং ভালো অবস্থায় আছেন।'
No comments:
Post a Comment