৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ বিল রাজ্যসভায় পাশ হবার পর, এবার তা লোকসভায় আনা হত। সে ব্যাপারে ঠিজ হয় যে, আগামী ১৫ কিংবা ১৬ ই মার্চ লোক সভায় এই বিলটি পেশ করা হবে। কিন্তু তা এখন থমকে গেল। কারণ লোক সভায় লালু প্রসাদ যাদব বা মূলায়ম সিংহ যাদবের দলের সাংসদের সংখ্যা এয়াজ্যসভার থেকে বেশী। ফলে মহিলা বিল নিয়ে লোকসভায় এদের বাধার সন্মুখীন হতেই হবে কেন্দ্রের ইউ পি এ সরকারকে।
এদিকে কেন্দ্রের ইউ পি এ সরকারের শরিক তৃণমূল কংগ্রেস এই বিল বয়কট করে। রাজ্যসভায় তৃণমূলের সাংসদের সংখ্যা কম। কিন্তু লোকসভায় তাদের সাংসদ বেশী। সেই কারণে ইউ পি এ সরকারকে লোক সভায় মহিলা বিল পাশ করাতে হলে তৃণমূলের সমর্থন দরকার আছে।তাই এই বিলের ব্যাপারে শরিক তৃণমূলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতেই রাজি।এই বিলের ব্যাপারে বামেদের সকল সাংসদই সমর্থন জানিয়েছে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জী সংসদে অর্থ বিল পাশ করার ব্যাপারে ধীরে চলো নীতি নেওয়ারি পক্ষপাতী। কারণ মহিলা সংরক্ষণ বিল নিয়ে লোকসভায় সরকারকে যথেষ্ট সমস্যার মুখোমুখি হতে হয়েছে।
Friday, March 12, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment