Friday, March 12, 2010

বুদ্ধবাবুকে হত্যার কোন পরিকল্পনা নেই মাওবাদীদের সি আই ডি কে জানালো দীপক

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য়ের সঙ্গে রাজনৈতিক বিরোধীতা অথবা মতাদর্শগত ভাবে পার্থক্য থাকলে তাকে খুন করার কোন পরিকল্পনা মাওবাদীদের নেই তা জেরার মুখে জানিয়ে দিলেন শীর্ষ মাওবাদী নেতা দীপক৷ ভবানীভবনে সি আই ডি দপ্তরে জেরা করা হচ্ছে এই মাওবাদী নেতা'কে৷ তিনি জানান যদি মাওবাদীদের মুখ্যমন্ত্রীকে হত্যা করার কোন পরিকল্পনা থাকত তাহলে মাওবাদীরা এতদিনে তা করে ফেলত৷ প্রসঙ্গত 2008 সালে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে িস্পাত কারখনার শিল্যান্যাস অনুষ্ঠানে গিয়েছিলেন বুদ্ধবাবু সহ তত্কালীন সার ও রয়াসন মন্ত্রী রামবিলাস পাসোয়ান ও জিতিন প্রসাদ৷ মুখ্যমন্ত্রী কনভয় পাস করার সময় ল্যান্ড মাইন ফাটিয়ে বিস্ফোরণ করানো হয়৷ মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ী কনভেয়ের সামনের দিকে থাকায় অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও বেশ কয়েকজন পুলিশ কর্মীর মৃত্যু হয়৷

এর পরে পুলিশ মাওবাদীদের সন্ধানে লালগড় অপারেশন শুরু করে৷ মাওবাদীদের অভিযোগ তখন থেকে শুরু হয় লালগড় জুড়ে মাওবাদী নিধ্নের নামে পুলিশি সন্ত্রাস৷ দীপক জেরায় জানিয়েছেন তাদের মূল উদ্দেশ্য ছিল বিস্ফোরণের পরে সামনে বিদ্যুতের খুটি থেকে হাইটেনশন লাইন উড়িয়ে দেওয়ার৷ তা করার জন্য ল্যান্ড মাইন পোঁতা হয়েছিল৷ তাহলে মুখ্যমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রীদের কনভয় আটক পড়ত৷ সারা দেশের সামনে তাদের সমস্যার কথা উঠে আসত৷

এদিকে জেরায় দীপক মুখ্যমন্ত্রীকে হত্যার করার কোন পরিকল্পনা না থাকলে বলে দাবি করলেও সি আই ডি কর্তারা তা মানতে নারাজ৷ মুখ্যমন্ত্রী'কে হত্যা পরিকল্পনা ছিল জানালে তার বিরুদ্ধে আরও একাধিক মামলা হতে পারে, পাশাপাশি ভাবে জনসর্মথনের ভিত্তি দুর্বল হতে পারে আশঙ্কা করে এমন মন্তব্য করেছেন বলে পুলিশ কর্তাদের ধারণা৷ পাশাপাশি দীপক স্বীকার করেছে তার সঙ্গে এল টি টি জঙ্গিদের যোগ ছিল৷

No comments:

Post a Comment