Monday, March 15, 2010

পৌরসভা নির্বাচনেই সিপিএমের পরাজয় হবেঃ মমতা

পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তাঁর দল সন্ত্রাসে বিশ্বাসী নয়; তাঁরা শান্তিতে বিশ্বাসী। তাই রাজ্যে সিপিএমের সন্ত্রাস রুখতে এবার সাধারণ মানুষের পাশে দাঁড়াবে দুই কোটি তৃণমূল সেনা।

মমতা বলেন, সিপিএমের সন্ত্রাস ও খুনের পাল্টা হিসেবে খুন নয়; মারের বদলে মার নয়। মানুষকে সঙ্গে নিয়ে তৃণমূলের দু কোটি কর্মী সিপিএমের বিরুদ্ধে শান্তিপূর্ণ পথে ‘জনবিদ্রোহ’ করবে। তিনি বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনেই সিপিএমের শেষ মৃত্যুঘণ্টা বাজবে। আগামী মে মাসে কলকাতা পৌরসভা সহ রাজ্যের ৮২টি পৌরসভার নির্বাচন। এর পরই ২০১১ সালে রাজ্যের বিধানসভা নির্বাচন।
মমতা আরও বলেন, মুখ্যমন্ত্রী নিজে এই রাজ্যের সন্ত্রাসের নায়ক। এত অত্যাচার করছে তবু আমরা শান্তি রক্ষা করছি। পশ্চিমবঙ্গকে আজ শেষ করে দিয়েছে সিপিএম। এক শ দিনের কাজের প্রকল্পের টাকা দিয়ে বন্দুক কেনা হয়েছে। আর সর্বশিক্ষার নামে দেওয়া হচ্ছে বন্দুক-শিক্ষা। সিপিএমের মতো এত বড় সন্ত্রাসবাদী দল ভারতে নেই। যৌথ বাহিনীকে সামনে রেখে জঙ্গলমহলে সিপিএম এলাকা দখল করছে। তবে এমন এক দিন আসবে যেদিন এই কেন্দ্রীয় বাহিনীই সিপিএমের অস্ত্র উদ্ধারের অভিযানে শামিল হবে।

No comments:

Post a Comment