Tuesday, March 16, 2010

সন্ত্রাস বন্ধ না হলে পাকিস্তানের সঙ্গে আলোচনা করা হবে না:নিরুপমা রাও

এক সপ্তাহের জন্য আমেরিকা সফরে গিয়ে বিদেশ সচিব নিরুপমা রাও উইড্র উইলসন সেন্টারে নিজের ভাষণ দিতে গিয়ে জানান, দিল্লি আন্তরিক ভাবে একাধিকবার ভারত-পাক সম্পর্ক স্বাভাবিক করতে চাইলে সন্ত্রাস নিয়ে পাকিস্তানের দ্বিচারিতা এই প্রয়াসে জল ঢেলে দিয়েছে৷ পাকিস্ত্রান সন্ত্রাস নিয়ে সারা দুনিয়ার সামনে এক কথা বলে, কিন্তু নিজেদের দেশে সন্ত্রাস বৃদ্ধি হয় এমন কাজ করে চলেছে৷ স্বাভাবিক ভাবে পাক মাটিতে সরাসরি সন্ত্রাসবাদীদের প্রভাব দ্রুত বৃদ্ধি পাচ্ছে৷ সন্ত্রাসবাদীরা নানা ভাবে পাক মাটি ব্যবহার করে ভারতের ওপর আঘাত হানছে।
নিরুপমা রাও জানান, ভারত সন্ত্রাস বিরোধী, তাই শান্তি আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের রাস্তা খোজার প্রয়াসকে যদি পাকিস্তান না মানে তাহলে বড় ভুল হবে৷ আপতত ভাবে পাকিস্তানের সঙ্গে পাকাপাকি ভাবে শান্তি আলোচনা শুরু হওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি৷
তিনি বলেন পাকিস্তানকে আগে সন্ত্রাস দমনে ইতিবাচক ও সদর্থক ভূমিকা গ্রহণ করতে হবে৷ তার পরে দিল্লি আলোচনা শুরু করতে পারে৷ পাকিস্তান তাদের দেশের মাটি ব্যবহার করে যে সন্ত্রাসবাদী কাজকর্ম হচ্ছে তা নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থ৷

No comments:

Post a Comment