Friday, March 12, 2010
দ্রুত উন্নয়ন করতে হবে সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ মন্ত্রীসভায় ক্যাবিনেট বৈঠকে
2011 সালের বিধানসভার জন্য এখন থেকে প্রস্তুতি দরকার বুঝতে পেরে এবার সরকারকে আরও জনমুখী ও বাস্তবাদী করার জন্য সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রীসভা৷ পাশাপাশি রাজ্যের কোন প্রান্তের উন্নয়ন মূলক প্রকল্প দ্রুত শেষ করার ব্যাপারে রাজ্য মন্ত্রীসভার সকল সদস্যকে স্থানীয় জেলা, এলাকায় বিধায়ক ও দলের কর্মীদের সঙ্গে পরামর্শ করার ব্যাপারে রাজ্য মন্ত্রীসভার বৈঠকে সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ রাজ্য বিধানসভায় ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত সর্বসম্মত ভাবে নেওয়া হয়েছে৷ আপাত ভাবে সিদ্ধান্তকে মুখ্যসচিব বা দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আরও বেশি সমন্বয় বৃদ্ধি'র জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বাস্তবে 2011 সালের নির্বাচন মাথায় রেখে এই সিদ্ধান্ত৷ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বহু সময় বিধানসভায় যখন কোন ব্যাপারে মন্ত্রী বিরোধীদের বা দলীয় সাংসদদের প্রশ্নের উত্তর দেন তখন বাস্তব চিত্রের সঙ্গে মন্ত্রীর উত্তর মেলে না৷ তার বড় কারণ মন্ত্রীরা বহু সময় প্রকল্পের তদারকি ব্যক্তিগত ভাবে করে উঠতে পারেন না৷
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment