
ম্যাসাচুটেস-এ ডেমোক্রাটদের হারাটা এক নতুন গণতন্ত্রের সুচণা। আমাদের রাজ্যের মতন দীর্ঘদিন আমেরিকানরা ছিল পোলারাইজড ভোটার-৪২% ডেমোক্রাট, ৩৬% রিপাবলিকান। মোটে ২২% ছিল নিরেপেক্ষ।
আমার ধারনা ইন্টারনেট যত রাজনীতিবিদদের মুখ এবং মুখোশ খুলেছে, ম্যাসাচুটেসের মতন উচ্চশিক্ষিত বেলটে, নিরেপেক্ষ ভোটারের সংখ্যা ৫০% ছাড়িয়ে গেছে। ফলে ৫০ বছর ধরে জিতে আসা সিট ডেমোক্রাটরা হারাল। এবং বিজয়ী ভাষনে রিপাবলিকান সেনেটরটিও তার পার্টিকে ধন্যবাদ না দিয়ে বললেন নিরেপেক্ষ ভোটার দের জয় হৌক-এবং উনিও দলের উর্দ্ধে উঠে কাজ করবেন।
পশ্চিম বঙ্গে ১০% ও নিরেপেক্ষ ভোটার নেই। এটাকে বাড়িয়ে ৫০% করতে হবে। তাহলেই তৃণমূল আর সিপিএম জব্দ থাকবে। রাজনীতিবিদরা যে বড় অভিনেতা ছাড়া কিছু না-সেটা এক্সপোজ করতে হবে।