Saturday, February 27, 2010

পেট্রোপণ্যের দামের কোন পরিবর্তন করা হবে না ঃ অর্থমন্ত্রী

বিরোধীরা বাজেট অধিবেশনের মাঝ পথে সভা বয়কট করে বাইরে চলে যায়। বাম, বিজেপি, সমাজবাদী, আর জে ডি একযোগে জানিয়ে দিয়েছেন তারা পেট্রোপন্যের ক্ষেত্রে কর ব্যাবস্থার হেরফেরে কোন ভাবেই মেনে নিতে পারবেন না৷ সরকার পেট্রোপণ্যের ক্ষেত্রে করের যে পরিবর্তন করেছেন তা প্রত্যাহার করলে বাজেট বির্তকে অংশ গ্রহণ করবেন৷ অন্যথায় তারা সমগ্র বাজেট অধিবেশন বয়কট করবেন বলে জানান তারা। বিরোধীদের এই হুমকির মুখে কিন্তু অবিচল কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জী৷
তিনি জানিয়ে দিয়েছেন, সমস্থ দিকে বিবেচনা করে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে৷ কোন অবস্থায় এর থেকে সরে আসা হবে না৷ এক বেসরকরী টিভি চ্যানেলের সঙ্গে কথা বলতে গিয়ে প্রণব বাবু বলেন, তিনি বা সরকার মোটেও অবিবেচক নয়৷ দেশের বর্তমান আর্থিক অবস্থা পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন৷ সরকারের কর কাঠামোর পরিবর্তনের ফলে পেট্রোলের ক্ষেত্রে 2.71 টাকা ও ডিজেলের ক্ষেত্রে 2.55 টাকা বৃদ্ধি পেয়েছে।আজ রাত ১২ টা থেকে যা কার্যকর হয়েছে।
বিরোধীরা যে মূল্যবৃদ্ধি হতে পারে আশঙ্কা করছেন তার ক্ষেত্রে মাত্র 0.41 শতাংশ প্রভাব পড়তে পারে৷ এমন কি দেশের বর্তমানে বাজারে মূল্যবৃদ্ধি নিয়ে বলতে গিয়ে অর্থমন্ত্রী জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রক এই নিয়ে ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে৷ বাজারে পেট্রোপণ্যের জন্য খুব একটা প্রভাব পড়বে না৷

Friday, February 26, 2010

বাড়ছে জ্বালানি তেলের দাম, সংসদে বিরোধীদের ওয়াকআউট

সংসদে সাধারণ বাজেট ঘোষণায় পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির কথা বললেন অর্থমন্ত্রী প্রণব মুখার্জি৷ সঙ্গে সঙ্গেই অবশ্য এর প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল৷স্বাধীনতার পর এই প্রথম একসাথে সমস্ত বিরোধী দলের এম পি রা একত্রে ওয়াকাউট করে। শোনা যাচ্ছে শুক্রবার মধ্যরাত থেকেই রাজধানী নতুন দিল্লিতে পেট্রোল এবং ডিজেলের দাম যথাক্রমে ২.৬৭ ও ২.৫৮ টাকা করে লিটার পিছু বৃদ্ধি পাচ্ছে৷ এদিকে, ২০১০-১১ অর্থবছরের বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে নানা মহল৷

বিরোধীরা বলছে এই বাজেটে মুদ্রাস্ফীতি বাড়বে এবং এটি উন্নয়নের বিরোধী৷ অন্যদিকে, শিল্পমহল এই বাজেটকে স্বাগত জানিয়ে বলেছে, আম-জনতার কথা ভেবেই তৈরি হয়েছে এবারের বাজেট৷