Monday, March 15, 2010

ইডেনে অস্থায়ী গ্যালারী নির্মাণে আপত্তি দমকলের, পদত্যাগের দাবী প্রতিমের

ইডেনে আই পি এল ম্যাচের জন্য অস্থায়ী গ্যালারী নির্মাণের ব্যাপারে প্রবল আপত্তি জানালেন রাজ্যের দমকল মন্ত্রী প্রতিম চট্টোপাধ্যায়। অস্থায়ী গ্যালারী নির্মাণের ব্যপারে অনুমতি নেওয়া হয়নি। এব্যাপারে শুরু থেকে আপত্তি জানিয়ে এসেছে দমকল দপ্তর। আবার গতকাল কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখ খানের কোন নিরাপত্তা ছাড়া গ্যালারীতে বসে খেলা দেখা নিয়ে আপত্তি তুলেছে দমকল দপ্তর।

দমকল মন্ত্রী প্রতিম চট্টোপাধ্যায় সাংবাদিকদের জানান, দমকল দপ্তরের অনুমতি না নেওয়া হলে সিএবি প্রেসিডেন্ট ও সচিবের বিরুদ্ধে এফ আই আর করা হবে।

No comments:

Post a Comment