Monday, January 25, 2010

লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্ট্যোপাধ্যায় অসুস্থ




ভারতীয় লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্ট্যোপাধ্যায় (৮০) অসুস্থ। তাকে কলকাতার ধাকুরিয়ার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। বুকে সর্দি, জ্বর ও ফুসফুসে সংক্রমণ নিয়ে ঢাকুরিয়ার এমআরআই হাসপাতালে শনিবার ভর্তি হন।

২০০৮ সালে প্রধানমন্ত্রী মনমোহন সিংকে সংসদে অনাস্থা প্রস্তাবের সন্মুখীন হতে হয়। সে সময় তাঁর দল সিপিআই (এম) স্পিকার পদ থেকে সোমনাথ বাবুকে পদত্যাগ করতে বলে। কিন্তু তিনি তার পার্টির ওই প্রস্তাব না মেনে ভারতের রাজনীতিতে বিতর্কের ঝড় তুলেছিলেন। তখন তিনি বলেছিলেন, ‘স্পিকার নিরপেক্ষ, তার কোনো দল নেই’। শেষ পর্যন্ত সিপিআই (এম) সোমনাথ বাবুকে দল থেকে বহিস্কার করে।

এএমআরআই হাসপাতালের সুপার সুমন ঘোষ সংবাদ মাধ্যমকে জানান, সোমনাথ চট্টোপাধ্যায় শনিবার তাঁদের হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি ফুসফুসে সংক্রমনে সামান্য আক্রান্ত। তার সর্দি ও সামান্য জ্বর রয়েছে। তিনি আরও জানান, তাঁর ভয়ের কিছু নেই। এ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ দেওয়া হচ্ছে তাঁকে।

No comments:

Post a Comment