Monday, January 25, 2010

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া



অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়া ক্রিকেট দল। রোববার কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কা ১৪৬ রানে দক্ষিণ আফ্রিকাকে এবং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে ৬২ রানে পরাজিত করে। প্রথম সেমিফাইনালে পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ এবং দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া।

প্রথম কোয়ার্টার ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে রাজাপাকশের ৭৯ রানের মাধ্যমে ৮ উইকেটে ২৯৩ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে ৩৬.৪ ওভারে ১৪৫ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা দল। দঃ আফ্রিকার হয়ে ৪৩ রান করেন রিচার্ডস।দলের হয়ে ব্যাট হাতে তিনিই সর্বোচ্চ রান করেন।

দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ৮ উইকেটের বিনিময়ে ২৩২ রান করে। মিশেল মার্শ সর্বোচ্চ ৫৩ রান করেন। ২৩৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ১৭০ রানে অলআউট হয়ে যায়।

No comments:

Post a Comment