Tuesday, December 1, 2009

আজ বিশ্ব এডস দিবস





আজ ১লা ডিসেম্বর বিশ্ব এডস দিবস।মানুষের মধ্যে এই মারণ রোগের প্রতি সচেতণতা বৃদ্ধি করার জন্য বিশ্ব জুড়ে নানান রকম প্রচার বা অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগে ভারতও পিছিয়ে নেই। ভারত সরকারের স্বাস্থ্য দপ্তর ও রেল দপ্তর একত্রে দিল্লীতে এক অভিনব প্রয়াসে সামিল হয়।ভারতীয় রেলমন্ত্রক রেড রিবন নামে এক ট্রেনের মাধ্যমে এডস রোগের প্রতি মানুষের সচেতনতা বৃদ্ধি ও কি ভাবে এই রোগ প্রতিরোধ করা যায়, তার জন্য আগামী একবছর ধরে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে প্রচার চালাবে এই ট্রেন।

আজ দিল্লীতে এই রেড রিবন ট্রেনের শুভ যাত্রার সূচনা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, রেলমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, স্বাস্থ্যম্নত্রী গুলাম নবি আজাদ,দিল্লীর মুখ্যমন্ত্রী শীলা দিক্ষীত এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।উপস্থিত অতিথিগণ ফ্ল্যাগ অফ করে ট্রেনটির শুভ সূচনা করেন।তাঁরা বলেন,’এডস রোগ প্রতিরোধে নানাবিধ প্রচার প্রক্রিয়া চালিয়ে যাওয়া হবে।এডস রোগকে নির্মূল করাই আমাদের লক্ষ্য।’

No comments:

Post a Comment