Wednesday, December 2, 2009

আজ থেকে খুলে গেল ডানলপ কারখানা

আজ থেকে পুরোমাত্রায় খুলে গেল হুগলির সাহাগঞ্জের ডানলপ কারখানা।এ নিয়ে ডানলপের কর্মীরা যথেষ্ট উল্লসিত। আজ সকালে নির্দিষ্ট সময়ে কর্মীরা কাজে যোগ দেয়।তবে আগে বরখাস্ত হওয়া ২৫ জন কর্মী ছাড়াই এ দিন কাজ শুরু হয় ডানলপ কারখানায়।সেই কারণে ডানলপ বাঁচাও নাগরিক মঞ্চ প্রতিবাদ জানাতে থাকে। তাঁদের দাবী বরখাস্ত হওয়া ২৫ জন কর্মীকে অবিলম্বে অন্যান্য কর্মীদের মত কাজে ফিরিয়ে আনতে হবে। এ নিয়ে তারা ডানলপ কারখানার জিটি রোডস্থিত গেটে বিক্ষোভ দেখাতে থাকে।

ডানলপ কারখানার মালিক পবন রুইয়া কারখানার কিছু সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া মেটানোর অনুমতি পেতে হাইকীর্টের দ্বারস্থ হয়েছিলেন। তবে হাইকোর্ট ডানলপের সম্পত্তি বিক্রির ওপর নিষেধাঞ্জা দিয়েছে।

কাজে যোগ দিতে আসা কর্মীরা বলেন, কারখানা খোলাতে তাঁরা আনন্দিত। আর যাতে কারখানার উৎপাদন কোনভাবে বিঘ্নিত না হয় বা বন্ধ না হয় সেদিকে তারা সর্বদা সতর্ক থাকবেন।

No comments:

Post a Comment