

নয়াচরে ক্যামিক্যাল হাব করা না হলে সেখানে মৎস্যদপ্তর প্রকল্প করবে। আজ এই ইচ্ছাপ্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মাননীয় মৎস্যমন্ত্রী কিরণময় নন্দ।তিনি বলেন,নয়াচরে ক্যামিক্যাল হাব হওয়া নিয়ে বিভিন্ন মহল থেকে নানা মত উঠে এসেছে।অনে
কে বলছেন নয়াচরে এই হাব হলে পরিবেশ দূষিত হতে পারে এবং অনেক মানুষের জীবিকা চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে।অর্থাৎ যে সমস্ত মানুষ মাছ চাষ থেকে শুরু করে আরো এই সম্পর্কিত অন্যান্য কাজের সঙ্গে যুক্ত,তাঁদের জীবিকা বন্ধ হয়ে যাবে।
তাই মন্ত্রী কিরণময় নন্দ আজ সংবাদ মাধ্যমকে জানান, নয়াচরে ক্যামিক্যাল হাব না হলে মৎস্য দপ্তর সেখানে যৌথভাবে অথবা সমবায় প্রকল্পের মাধ্যমে মৎস্যপ্রকল্প গড়ে তুলবে।ফলে কোন মানুষের জীবিকা ব্যাহত হবে না, বরং বাড়বে।
No comments:
Post a Comment